শুক্রবার , ২১ জুলাই ২০১৭ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সারাদেশে নির্মাণ করা হবে আরও ১৯ হাজার স্কুলভবন : শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
alltimebdnews24 com
জুলাই ২১, ২০১৭ ১০:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, চলতি অর্থবছরে সারাদেশে সাড়ে ১৯ হাজার স্কুলভবন নির্মিত হবে। উপজেলা পর্যায়ে চারতলা, জেলা পর্যায়ে আটতলা ও বিভাগীয় পর্যায়ে দশতলা ভবন নির্মিত হবে।

তিনি বলেন, এসব ভবন উন্নত হবে, পানি থাকবে, টয়লেট থাকবে, প্রতিবন্ধীদের জন্য আলাদা সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে। ভবনগুলোতে শিক্ষার্থীদের লেখাপড়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্য সন্তানদের প্রাইমারি এডুকেশন কমপ্লিশন (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উর্ত্তীণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী একথা বলেন।

মন্ত্রী শুক্রবার বিকেলে সংগঠনের সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সন্মাননা পত্র, ক্রেস্ট, বই ও নগদ অর্থ বৃত্তি তুলে দেন।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আবু দারদা যোবায়ের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও অভিভাবক শাবান মাহমুদ, অভিভাবকদের পক্ষে সিনিয়র সাংবাদিক শাহ নেওয়াজ দুলাল প্রমুখ।

নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন প্রজন্মকে ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার মতো দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে হবে।

(Visited ১৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

নেইমারের ট্রান্সফারের টাকায় স্টেডিয়াম নির্মাণ করবেন রুমেনিগে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ময়মনসিংহের চিকিৎসক বিধান রঞ্জন রায়

বরিশালে বি এইচ আর সি’র বি এম কলেজ শাখার ইফতার ও দোয়া অনুষ্ঠিত।

পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ পাচ্ছেন মন্ত্রী বা প্রতিমন্ত্রী মর্যাদা?

শহিদুল আলমকে ডিভিশন দেয়ার নির্দেশ

গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেলো ৪৬ জনের নতুন আক্রান্ত ৩৪৮৯

জোকোভিচের অনন্য কীর্তি

স্কুল পর্যায়ে ছাত্রলীগের কমিটি গঠনের উদ্যোগ অশনি সংকেত নয় কি?

মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলার লক্ষ্য নিয়ে পুলিশ জনতা এক হয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে-বিএমপি কমিশনার