শনিবার , ৫ আগস্ট ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা : কী বলছে রাশিয়া-ইরান

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ৫, ২০১৭ ১:৪৬ পূর্বাহ্ণ

সম্প্রতি রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আর এই বিলে স্বাক্ষরও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা পুরো দস্তুর বাণিজ্য যুদ্ধের শামিল।

অপরদিকে, ইরানের আইনগত ও আন্তর্জাতিক বিষয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার বলেছেন ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি ধ্বংসের চেষ্টা।

আব্বাস আরাঘচি বলেন, পারমাণবিক চুক্তি থেকে তেহরানের সফলতা হ্রাস করা এবং পারমাণবিক চুক্তির সফল বাস্তবায়নকে ক্ষতিগ্রস্ত করতেই ইরানের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে ওই বিলের বিপক্ষে ছিলেন ট্রাম্প। তার আপত্তি থাকার পরেও কংগ্রেসে বিলটি পাস হয়েছে। এ বিষয়ে রুশ প্রধানমন্ত্রী মেদভেদেভ বলেছেন, নতুন এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে পুরোদস্তুর বাণিজ্যকেন্দ্রিক যুদ্ধ ঘোষণা করল।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ইচ্ছার বিরুদ্ধেই এই বিলে স্বাক্ষর করেছেন। তার মানে এটা স্পষ্টই বোঝা যায় যে মার্কিন প্রেসিডেন্টের গুরুত্ব আসলে কতটা। তার মতে, এই বিল পাস করে কংগ্রেস প্রেসিডেন্ট ট্রাম্পকে অপমান করেছে।

গত সপ্তাহে প্রায় সর্বসম্মতভাবে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিল পাশ করেছিল কংগ্রেস। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ভূমিকা এবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের প্রেক্ষিতে রাশিয়ার ওপর এই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

গত মাসেই জার্মানিতে জি-৭ সম্মেলনে বৈঠক করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’জনের মধ্যে একটি গোপন বৈঠকও হয়েছে।

তাদের ওই বৈঠকের পর দুই দেশই তাদের সম্পর্ক উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু এই নিষেধাজ্ঞা বিল
সাক্ষরের পর আবারও নতুন করে দু’দেশের মধ্যে শীতল যুদ্ধ শুরু হলো।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না : বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম

বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ সদস্য আহত।।

ঘরেই চটজলদি বানিয়ে ফেলুন চিকেন রোল

বরিশালে স্ত্রীকে কু-প্রস্তাব প্রদানকারীকে হত্যা, স্বামীসহ গ্রেফতার-৩

পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে ২৭০টি পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

৩৮তম বিসিএসে নন-ক্যাডারে ৪৪৩ জনকে সুপারিশ

অভিনেত্রী নওশাবা হাসপাতালের কেবিনে

বরগুনায় রিফাতের জানাজায় মানুষের ঢল

আলোর পথে যাত্রা সফল হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে রাত-দিন কাজ করে যাচ্ছি- পানিসম্পদ প্রতিমন্ত্রী