রিপোর্ট : শামীম হোসেন জয়।
নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামে ময়না বেগম (১২) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১১ ঘটিকার দিকে তার নিজ বসত বাড়ীর পিছনে অবস্থিত একটি গাছের সাথে তার স্বজনরা গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ।
প্রাথমিক ধারনায় বোঝা যাচ্ছে সে আত্নহত্যা করে থাকতে পারে । নিহত ময়না বেগম সুবিদপুর ইউনিয়নের মোঃ মিজানুর রহমানের মেয়ে সে স্থানীয় বি. জি .ইউনিয়ন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেীতে লেখাপড়া করতো । উল্লেখ্য তার মা বেঁচে না থাকায় সে তার দাদীর সাথে বসবাস করতো এবং তার বাবার আর একটি বিয়ে রয়েছে। এ ব্যাপারে নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম জানান ঘটনাস্থলে পুলিশের এ এস আই আনোয়ার হোসেনকে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুক ব্যাবস্থা নেয়া হবে ।
(Visited ৫৫ times, ১ visits today)

















