রবিবার , ৩ ডিসেম্বর ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আনিসুল হককে বাবার শেষ আদর

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ৩, ২০১৭ ১:১৫ পূর্বাহ্ণ

হুইল চেয়ারে বসতেও তার যে কষ্ট হচ্ছে, তা শরীরের মৃদু কম্পনে স্পষ্ট হচ্ছিল যখন শরিফুল হককে তার ছেলের সামনে নিয়ে আসা হয়। ৯৫ বছর বয়সী শরিফুল হক দরজা পেরিয়ে কয়েক গজ সামনে গেলেন। সেখানেই কফিনে শুয়ে আছেন তার আদরের মেঝো ছেলে আনিসুল হক।

আনিসুল হকের কফিনের পাশে মাথা গুঁজে তখন বসে আসেন স্ত্রী রুবানা হক। রুবানার পাশেই হুইল চেয়ারে বসে শরিফুল হক। কফিন ঘিরে তখন নিস্তব্দ নিরবতা। কফিনে শুয়ে থাকা মুখটির দিকে অপলক তাকালেন শরিফুল হক। হাত এগিয়ে আদর করলেন। সন্তানকে শেষবারের মতো আদর করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই তিনি।

যার কাঁধে চড়ে শেষযাত্রায় যাওয়ার কথা বাবার, সেই তাকেই শেষশ্রদ্ধা জানালেন শরিফুল হক। যেন বাবার কাঁধে সন্তানের মরদেহ- পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটিই তাকে করতে হলো শনিবার।

অথচ শুক্রবার রাত পর্যন্ত শরিফুল হককে ছেলের মৃত্যুর খবর জানানোই হয়নি। শনিবার লন্ডন থেকে মরদেহ আনার পর বাবা শরিফুল হককে মেয়র আনিসুল হকের বনানীর ২৩ নম্বর রোডের বাসায় শনিবার বিকেল ৩টার দিকে আইসিও অ্যাম্বুলেন্সে করে আনা হয়। রপর বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে তার জানাজা সম্পন্ন হয়।

রাজধানীর বনানী কবরস্থানে ছোট ছেলে শারাফুল হকের কবরে বিকেল ৫টায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসি) মেয়র আনিসুল হক লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শরিফুল হক তার ছোট ছেলে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বাসায় থাকেন। আনিসুল হক তার জীবদ্দশায় বরাবরই নিজের এগিয়ে যাওয়ার পেছনে বাবা শরিফুল হকের উৎসাহ আর মায়ের অনুপ্রেরণার কথা বলতেন।

(Visited ১৭ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এবারও জেএসসিতে পাসের হারে বরিশাল ক্যাডেট কলেজ প্রথম

প্রজন্মকে নাস্তিক বানানোর নীল নকশা রুখে দিবে ছাত্রজনতা- পীর চরমোনাই

সাংবাদিক পেশায় দুর্বৃত্তদের অনুপ্রবেশ রুখতে হবে : কাজী নাসির উদ্দিন বাবুল

হ্যাকিং এর ব্যাপারে পুতিনকে সতর্ক করেছিলেন ওবামা!!

ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহার : হাইকোর্টে ক্ষমা চেয়েছেন এসপি

বরিশালের ৯ উপজেলাতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা…

বরিশাল জেনারেল হাসপাতালে ২৫০ শয্যার নতুন ভবন নির্মাণ হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রথাগত মিডিয়া ও সিটিজেন জার্নালিজম।।

আবুল হাসানাত আব্দুল্লাহ’র সাথে ববি উপাচার্যের সৌজন্য সাক্ষ্যাত

বঙ্গবন্ধু কন্যার বিচক্ষণতা এবং একটি চাকরির নেপথ্য কাহিনী…