সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০১৮ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১২, ২০১৮ ১:৫৫ পূর্বাহ্ণ

চারদিনের সরকারি সফরে ইতালির রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটায় রোম আন্তর্জাতিক বিমানবন্দর ফিউমিসিনোয় পৌঁছান তিনি।

এর আগে রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোমের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছলে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গ হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী মাহমদু আলী।

ইফাদ-এর প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবো’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী পরিচালনা পর্ষদের ৪১তম বার্ষিক অধিবেশনে যোগদান করবেন। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা হলি সি (ভ্যাটিক্যান সিটি) সফর করবেন। সেখানে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন এবং সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পেইটরো পারোলাইনের সঙ্গে বৈঠক করবেন। আগামী ১৬ ফেব্রুয়ারি বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশের নেতাকর্মীরা রোমে জড়ো হয়েছেন। ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধণা দেওয়া হবে।

(Visited ২২ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে ঘেরে বিষ দিয়ে মাছ নিধন

বরিশালে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৭ জেলায় বাস ধর্মঘট স্থগিত

টেস্ট পরীক্ষায় ফেল করলে এসএসসি দেয়া যাবে না : দুদক চেয়ারম্যান

ডিসেম্বরেই ফাইভ-জি যুগে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

বরিশালে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কাব হলিডে ২০২০ এর উদ্বোধনী

অবকাঠামো উন্নয়নে ২৬ কোটি ডলার দেবে এডিবি

বরিশালে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

বরিশালে দুর্ঘটনা কবলিত নৌযানের উদ্ধারকাজে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডুবুরি ও উদ্ধারকারীদের বার্ষিক মহড়ার সমাপনী

শিক্ষার্থীরা দিন দিন বই থেকে সরে গিয়ে ফেইজবুকে ঝুকে পড়ছে : বরিশাল বিভাগীয় কমিশনার