বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

জঙ্গিবাদের অভিযোগে ‘আইএস বাংলাদেশ’র বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ২:৫৮ পূর্বাহ্ণ

জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে আফ্রিকা এবং এশিয়ার দুই ব্যক্তি এবং সাতটি গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। বিশ্ব সন্ত্রাসবাদে জড়িত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা এই সাত জঙ্গিগোষ্ঠীর মধ্যে বাংলাদেশি একটি গোষ্ঠীও রয়েছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, ট্রেজারি বিভাগের ফরেইন অ্যাসেইটস কন্ট্রোল অফিস (ওএফএসি) বলছে, নাইজেরিয়ার আবু মুসাব, সোমালিয়ার মাহাদ মোয়ালিম নামের দুই জঙ্গি ও বাংলাদেশ, মিসর, ফিলিপাইন, সোমালিয়া, নাইজেরিয়া ও তিউনিশিয়ার সাতটি জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বর্ধিত এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে আইএস বাংলাদেশ, আইএস মিসর, আইএস ফিলিপাইন, আইএস সোমালিয়া, আইএস পশ্চিম আফ্রিকা, তিউনিশিয়ার জুনদ আল খলিফা; যারা আইএস তিউনিশিয়া নামে পরিচিত এবং ফিলিপাইনের মওতে গোষ্ঠী (এই গোষ্ঠীটি আইএস লানাও নামে পরিচিত)।

পৃথক এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, নিষেধাজ্ঞার তালিকায় সর্বশেষ এই সংযোজন ছাড়াও আইএসের আরো ৪০ নেতার তালিকা করা হয়েছে। আইএসকে পরাজিত করার বৃহৎ পরিকল্পনার অংশ এই নিষেধাজ্ঞা; যা বিশ্বের ৭৫ সদস্যের জোটের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে। আইএসকে হারানোর লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নগরীতে শিক্ষকদের মানববন্ধন।।

ভাষা আন্দোলন জাতীয় জীবনে অনুপ্রেরণার উৎস

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

আনিসুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বিউটি পার্লার মালিক কান্তা হত্যা, কুয়াকাটায় হোটেল মালিক দুই ভাই গ্রেফতার

বরিশালে পথ শিশুদের সাথে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী উদযাপন

পদ্মা সেতুর চেয়ে বড় স্প্যান বসবে লেবুখালী সেতুতে

রমজানে নিত্যপণ্যের সংকট সৃষ্টি যেন না হয়, নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে বঙ্গবন্ধু জাতীয় চাম্পিয়নশীপ এর বরিশাল বনাম বাগেরহাট জেলার মধ্যকার খেলার উদ্বোধন।

বরিশালে শ্বাসকষ্টে একজনের মৃত্যু, ৬০ পরিবার কোয়ারেন্টাইনে

বরিশালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সদস্যদের পক্ষ থেকে জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা অনুদান প্রদান।