বৃহস্পতিবার , ২৬ জুলাই ২০১৮ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সিরিয়া যুদ্ধে বিধ্বস্ত মসজিদ সংস্কার করছে তুরস্ক

প্রতিবেদক
alltimeBDnews24
জুলাই ২৬, ২০১৮ ১২:৪৮ পূর্বাহ্ণ

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ১০৮টি মসজিদ পুনরোদ্ধার ও মেরামত করেছে একটি তুর্কি প্রতিষ্ঠান। কুর্দিপন্থী মিলিশিয়াদের হামলায় এসব মসজিদ ক্ষতিগ্রস্থ হয়েছিলো।
তুর্কি সরকারের ধর্ম বিষয়ক দফতরের সাথে সংশ্লিষ্ট ওই প্রতিষ্ঠানটির পরিকল্পনায় রয়েছে অন্তত ১৬০টি বিধ্বস্ত মসজিদকে আবারো নামাজের উপযোগী করে তোলা। প্রতিষ্ঠানটির নাম দ্য টার্কিশ দিয়ানেট ফাউন্ডেশন(টিডিভি)

গত বছর সিরিয়ার উত্তরাঞ্চলীয় বেশ কিছু এলাকায় কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান চালায় তুরস্কের সেনাবাহিনী। জারাবলুস, আল-রাই, আল-বাব আজাজসহ বেশ কিছু এলাকা থেকে কুর্দিদের বিতাড়িত করে তুর্কি বাহিনী।
কুর্দিমুক্ত হওয়ার পর এলাকাটির মসজিদগুলোতে সংস্কার কার্যক্রম হাতে নেয় টিডিভি। সিরিয়ার আজাজ এলাকার ধর্মীয় নেতা আহমেদ ইয়াসিন আনাদোলু বার্তা সংস্থাকে বলেন, আমরা খুবই খুশি যে, তুরস্ক আমাদের মসজিদগুলোর দিকে মনযোগ দিয়েছে। তারা এগুলো সংস্কার করে আবার নামাজের উপযোগী করে তুলেছে।

আল বাব এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন হাসান আহমেদ বলেন, সংস্কার কার্যক্রমের পর মসজিদগুলো দেখতে নতুনের মতো মনে হচ্ছে। নতুন কার্পেট বসানো হয়েছে, ভাঙা জানালা মেরামত করা হয়েছে, এমনকি ভাঙা দেয়ালও মেরামত করা হয়েছে।

দীর্ঘ ৭ বছর ধরে তুরস্কে চলছে গৃহযুদ্ধ। বেশ কয়েকটি পক্ষ এই যুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। এরমধ্যে তুরস্কের সীমান্তবর্তী এলাকায় রয়েছে কুর্দিপন্থী ওয়াইপিজি ও পিকেকে গোষ্ঠির ঘাঁটি। এই দুটি গোষ্ঠিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে তুরস্ক। গত বছর কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তুর্কি সরকার।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০১৭ লাভ করেছেন বিভাগীয় পরিসংখ্যান বরিশাল এর যুগ্মপরিচালক|

বরিশালের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা

‘গুম হওয়া সন্তানের মায়ের কান্না প্রধানমন্ত্রীর কানে পৌঁছায় না’

রোহিঙ্গাদের পাশে কলকাতা, বিশাল মিছিলে অবরূদ্ধ শহর

নির্ধারিত হলো বাংলাদেশ , ভারত ও শ্রীলঙ্কা তিন-জাতি টি-২০ সিরিজের সূচি।

সাজানো শুরু হয়েছে নির্বাচনী প্রশাসন

চার্জশিটের আগে গ্রেফতারে সরকারের অনুমতি লাগবে

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারতের জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী দীপিকা কাকর

বিশ্ববাসীর কাছে বাংলাদেশের বিনোদনমূলক অনুষ্ঠান পৌঁছে দেবে জিফাইভ

জেএসসিতে জিপিএ-৫ পেয়েছেন মাইসা