বৃহস্পতিবার , ৬ সেপ্টেম্বর ২০১৮ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ৬, ২০১৮ ৬:২২ অপরাহ্ণ

জোর বাতাসে উত্তাল পদ্মা। বড় বড় ঢেউ নৌপথে বাধা। দুর্ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ।

লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীর চাপ বেড়েছে ফেরিতে। যাত্রীরা দীর্ঘ সময় ব্যয় করে পদ্মা পাড়ি দিচ্ছে।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, আজ সকাল থেকেই ঝোড়ো বাতাস বইতে থাকে। সাড়ে নয়টার পর বাতাসের বেগ বেড়ে গেলে মাঝপদ্মা উত্তাল হয়ে ওঠে। ঢেউয়ের কারণে মাঝপদ্মায় লঞ্চ চলাচল হুমকির মুখে পড়ে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ ও স্পিডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন, ‘পদ্মায় উত্তাল ঢেউ। এ সময় লঞ্চ চলাচল খুব ঝুঁকিপূর্ণ। নৌপথে আজ সকাল থেকে বাতাসের প্রবল বেগ থাকায় আমরা লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করি।’

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন বলেন, আবহাওয়া খারাপ থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া যাত্রীদের চাপও আছে ফেরিতে। এখন ১৬–১৭টি ফেরি চলাচলের উপযুক্ত থাকলেও বৈরী আবহাওয়া থাকায় নৌপথে দুর্ঘটনা এড়াতে ৫ থেকে ৬টি ফেরি চলছে। এ কারণে ঘাটে যানবাহনের চাপ বাড়ছে।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উদযাপন।

মেসির চোখে রাশিয়া বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন যারা

জমে উঠছে বাণিজ্য মেলা

মাশরাফির বাবা সিএমএইচে ভর্তি

বরিশালে পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যবসায়ীর মৃত্যু, ঘাতক ড্রাইভার আটক

ঝিনাইদহে একটি বাড়ি লকডাউন, পুরো পরিবার কোয়ারেন্টাইনে

পুলিশ নিয়ে বিয়েতে গিয়ে চমকে গেলেন এসিল্যান্ড

‘সাকিবকে নিয়ে বলছেন, আমিনুলের সময় কেন চুপ ছিলেন’-সাংবাদিকদের আইন উপদেষ্টার প্রশ্ন

বরিশাল মেডিমেট ঔষধ কোম্পানীকে আদালতের নির্দেশ অমান্য করায় জরিমানা।