মঙ্গলবার , ৮ জানুয়ারি ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বাসে চড়ে স্মৃতিসৌধে মন্ত্রিসভার সদস্যরা

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ৮, ২০১৯ ১০:৩৫ অপরাহ্ণ

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাসে করে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান নতুন সরকারের মন্ত্রীরা। একসঙ্গে মন্ত্রিদের এমন বাস যাত্রার ঘটনা সাধারণত দেখা যায় না।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা স্মৃতিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকালে ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

সোমবার শপথ নেয়ার পরই জাতীয় পতাকা সম্বলিত গাড়ি পৌঁছে যায় মন্ত্রিদের ঠিকানায়। তবে সেই গাড়িতে না গিয়ে সবাই যাত্রীবাহী বাসে সাভার যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া মন্ত্রিসভার বাকি ৪৬ সদস্যকে ধানমণ্ডির ৩২ নম্বর থেকে শীতাতাপ নিয়ন্ত্রিত চারটি মিনিবাসে করে সাভার জাতীয় স্মৃতি সৌধে যান। সেখান থেকে আবার সেসব বাসেই ঢাকায় সংসদ ভবনের কাছে নামেন তাঁরা।

এদিকে গাড়িতে আসন সঙ্কুলান না হওয়ায় গাড়ির মেঝে ফাঁকা জায়গায় বাড়তি আসন জুড়ে দেয়া হয়। সেসব আসনেও কয়েকজনকে বসতে দেখা যায়।

শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এ বিষয়ে বলেন, আগামীকালও আমরা বাসে করেই টুঙ্গীপাড়া যাব বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে।’

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিদ্দিকের পরিচালনায় ইমন-তানহা

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

বরিশালে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় বিভাগীয় জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

কড়াপুর মিয়াবাড়ী মসজিদ

সংস্কার ও রংয়ের আস্তরনের ফলে পুরনো রুপ ফিরে পেয়েছে কড়াপুর মিয়াবাড়ী মসজিদ।

ময়মনসিংহে প্রাইভেট চিকিৎসায় সফল ব্যবসায়ী শাহজালাল হৃদয়

রাঙ্গাবালীতে ভূমি দস্যুর হামলায় আহত ৪ ও ব্যবসা প্রতিষ্ঠান লুট

ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সভায় বসছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

বাংলাদেশের বরিশাল থেকে সবচেয়ে বেশি মানুষ ইন্টারনেটে ব্লু হোয়েল গেমটি খোঁজাখুঁজি করেছে

পথিক কাব্য

প্রশংসায় ভাসছে শিশুদের স্মার্টফোন আসক্তির সেই বিজ্ঞাপন