বুধবার , ১৬ জানুয়ারি ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল-ঢাকা মহাসড়কে ইজিবাইক ও মাইক্রোবাসের সংঘর্ষ: নারী-শিশুসহ আহত-১২

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ১৬, ২০১৯ ১০:৪২ অপরাহ্ণ
বরিশাল-ঢাকা মহাসড়কে ইজিবাইক ও মাইক্রোবাসের সংঘর্ষ: নারী-শিশুসহ আহত-১২

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর নামকস্থানের যাত্রীবাহি মাইক্রোবাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ১২জন আহত হয়েছেন।

বুধবার (১৬ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দূর্ঘটনা কবলিত দুটি যানের চালক ও যাত্রীসহ ৭ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে প্রাথমিকভাবে যাদের পরিচয় জানা তারা হলেন- মাইক্রোবাস চালক নয়ন (৩০), ইজিবাইক চালক উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের হুমায়ন হাওলাদার (৩৫), মাইক্রোবাসের যাত্রী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পুতুল (৩৫) , হানিফ (৫০), বাউফল উপজেলার মো: জালাল (৩৫), তার পুত্র মোস্তাকিন (৩), শ্বাশুড়ী মাকসুদা বেগম (৫০), ঝালকাঠীর সদর উপজেলার আশিয়ার এলাকার সূচনা (২১) ও গৌরনদী উপজেলার জাহাঙ্গীর সরদার (৫০) সহ আরও কয়েকজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে দূর্ঘটনা কবলিতস্থান অতিক্রমকালে মাওয়া কাওড়াকান্দি থেকে প্রায় ১০ জন যাত্রী নিয়ে বরিশালগামী দ্রুতগতির মাইক্রোবাস (ফরিদপুর-ছ-১১-০০১০) ও রাস্তার একপ্রান্ত থেকে অপর প্রান্তগামী একটি খালি ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে যান দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে যান দুটির চালকসহ অন্তত ১২ জন আহত হয় এবং মহাসড়কের ওইস্থানে কিছুক্ষন যান চলাচল বন্ধ থাকে।

পরবর্তীতে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে এ দূর্ঘটনার সংবাদ শুনে বরিশাল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: শাহে আলম তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের খোঁজ খবর নেন।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মহান মে দিবসেও মালিক পক্ষ হুমকি দিয়ে শ্রমিকদের কাজে যোগদানে বাধ্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ।।

বরিশাল বিসিক শিল্প নগরীর উন্নয়ন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসার শিক্ষার্থীরা

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই

বরিশালের লামচরীতে আবারো ভয়াবহ অগ্নিকান্ড(ভিডিওসহ)

৪৫ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে ১৭ বছররের ব্রাজিলিয়ান।

দেশের দ্বিতীয় বৃহত্তম চরমোনাইর তিন দিনব্যাপী ফাল্গুনের বাৎসরিক ওয়াজ মাহফিল শুরু আজ।।

সচিবালয় কর্মকর্তাদের জন্য বিনামূল্যে থেরাপি

লোহাগাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

গুজব উড়িয়ে দিয়ে বার্সাতেই থাকছেন নেইমার।।

গুজব উড়িয়ে দিয়ে বার্সাতেই থাকছেন নেইমার।।