রবিবার , ১৭ মার্চ ২০১৯ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

দৌলতদিয়া যৌনপল্লীতে মেয়েকে বিক্রির সময় ধরা পড়লেন বাবা

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ১৭, ২০১৯ ৯:২৯ অপরাহ্ণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে ১৩ বছর বয়সী নিজের কন্যা সন্তানকে বিক্রির সময় বাবা এরশাদ আলীকে (৩৫) আটক করেছে পুলিশ। এসময় শিল্লী (৩৫) নামে এক যৌনকর্মীকেও আটক করেছে পুলিশ।

শনিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয় এবং রোববার দুপুরে এ ঘটনায় মানবপাচার আইনে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের এসআই ওলিয়ার রহমান বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা করেছেন।

আটক এরশাদ আলী নওগাঁর মান্দা উপজেলার হোসেনপুর গ্রামের আজগর সোনার ছেলে ও শিল্পী নীলফমারীর ডোমার উপজেলার পাংগা চৌপটি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

উদ্ধার হওয়া কিশোরী জানায়, তার বাবা-মায়ের অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে। বাবা ও মা দু’জনই আবার বিয়ে করে সংসার শুরু করেছেন। সে কখনও দাদির কাছে, কখনও ফুপুর কাছে, আবার কখনও মায়ের কাছে থাকতো। এ পরিস্থিতিতে তার বাবা তাকে বলেন, তোমার খাওয়ার খরচ দিয়ে আমি তোমাকে ঢাকায় ভালো একটি জায়গায় রেখে দেব, সেখানে তুমি ভালো থাকবে। বাবার কথায় রাজি হয়ে গত শনিবার সে বাবার সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু তার বাবা তাকে ঢাকা না নিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে যায়।

বাবার বিচার চায় কিনা জানতে চাইলে কিশোরী আবেগআপ্লুত হয়ে বলে, আব্বু ভুল করেছে, আব্বুকে ভালো হওয়ার জন্য একবার সুযোগ দেন স্যার এবং সে তার মায়ের কাছে ফিরে যেতে চায়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি মো. এজাজ শফী জানান, কিশোরী বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে থানা পুলিশের একটি দল শনিবার দিনগত রাতে ছদ্মবেশে যৌনপল্লীতে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। এসময় হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া কিশোরীর নির্ভরযোগ্য কোনো অভিভাবক না থাকায় আদালতের মাধ্যেমে ১৮ বছর না হওয়া পর্যন্ত সরকারি সেভ হোমে রাখার আবেদন করা হবে

(Visited ১৫ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হলেন সজিব

বরিশাল জেনারেল হাসপাতালে ২৫০ শয্যার নতুন ভবন নির্মাণ হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় অধ্যক্ষ বরখাস্ত

বরিশাল রাডার ইউনিট এবং হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইন্সটিটিউটের উদ্ধোধন

সোনার দাম ভরিতে কমলো ১১৬৭ টাকা

টাইগারদের কাছে হেরে র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবনমন

ভোলার তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সাংবাদিক কাজী রানার ছবি দেখছেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ