বুধবার , ১২ জুন ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঝালকাঠিতে তিন দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ১২, ২০১৯ ৩:৩০ পূর্বাহ্ণ

ঝালকাঠিতে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু হয়েছে। ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ স্লোগান নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিজ্ঞানমেলায় ২২টি স্টল স্থান পেয়েছে। এতে জেলার ৪টি উপজেলা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের অর্ধ শতাধিক বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে।

এছাড়াও মেলা উপলক্ষে বিজ্ঞান বিষয়ক আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক বিজ্ঞানমেলা উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস, উপজেলা ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর শুভেচ্ছা

নুসরাতের পরিবারকে ১ লাখ টাকা দিলেন এমপি মাসুদ

শেখ হাসিনা

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেয়র সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জে তাঁর জনপ্রিয়তা।।

বরিশাল জেলা পর্যায়ের সমাজসেবা প্রতিষ্ঠানসমুহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বরিশালের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি নবাগত জেলা প্রশাসকের

বরিশালে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের

ভোলার বোরহানউদ্দিনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

আবারও আলোচনায় সুমির বিজ্ঞাপন

আবারও আলোচনায় সুমির বিজ্ঞাপন