শুক্রবার , ২২ জানুয়ারি ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে ট্রাকের ধাক্কায় আহত চার পুলিশ

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ২২, ২০২১ ৩:৫৭ পূর্বাহ্ণ

ঢাকা-বরিশাল মহাসড়কে কোস্টগার্ডের ট্রাকের ধাক্কায় গৌরনদী থানা পুলিশের পিকআপের সম্মখের অংশ দুমড়ে মুচড়ে উপ-পুলিশ পরিদর্শকসহ থানা পুলিশের চারজন সদস্য আহত হয়েছে। আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে গৌরনদীর তাঁরাকুপি এলাকায় এ ঘটনা ঘটে।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, রাতে টহল দেয়ার জন্য থানা পুলিশের পিকআপটি উপজেলার ভূরঘাটা এলাকায় যাচ্ছিলো। পথিমধ্যে বরিশালগামী কোস্টগার্ডের একটি ট্রাক (ঢাকা মেট্রো-অ ১১-৪৮৩৫) তাঁরাকুপি এলাকা অতিক্রমকালে পুলিশের পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের ডান অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় পিকআপের মধ্যে থাকা এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিনুল ইসলাম, পিকআপ চালক কনস্টেবল আব্দুর রহমান, কনেস্টবল মোঃ রিয়াজুল ইসলাম গুরুতর আহত হয়। আহত পুলিশ সদস্যদের প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় গৌরনদী থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৭০তম কান চলচ্চিত্র উৎসব স্বর্ণপাম জিতে নিয়েছে ‘দ্য স্কয়ার’

বরিশালে সবার দৃস্টি সভাপতি সম্পাদকের দিকে

উত্তরখানে স্কুলছাত্রী গণধর্ষণ : পাঁচ আসামির স্বীকারোক্তি

৩০ নারীকে পুতুল তৈরী ও বাটিক প্রশিক্ষণ দিল প্রিজম

আবারও বাংলাদেশ সফর বাতিল করে দিতে পারে অস্ট্রেলিয়া!

আইনজীবী সমিতি রেকর্ড ভাঙতে যাচ্ছেন বরিশালের সাজু!

রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। সুচি’র সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক বুধবার।

পদ্মা সেতু বাংলাদেশের অহংকার: সাবেক গভর্নর আতিউর রহমান

মির্জাগঞ্জে স্বামীর এলোপাতাড়ি কোপে গৃহবধূর কবজি প্রায় বিচ্ছিন্ন

স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক বিপ্লবের হাতছানি