শনিবার , ১ মে ২০২১ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে মোবাইল কোর্ট অভিযান: ১০ ব্যক্তি ও ৪ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ১, ২০২১ ৪:১৮ পূর্বাহ্ণ

বরিশালে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় ও বাজার মনিটরিং এর অংশ হিসবে মোবাইল কোর্ট অভিযানে ১০ ব্যক্তি ও ৪ ব্যবসায়ীকে ৬,৭০০ টাকা জরিমানা।

করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসছে তারি ধারাবাহিকতায় আজ ৩০ এপ্রিল শুক্রবার বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ২ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। বরিশালে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালন, লকডাউন কার্যকর করা এবং বাজার মনিটরিং এর উদ্দেশ্যে মহানগরের রুপাতলি, বটতলা, বাংলাবাজার, চৌমাথা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।

এ সময় পণ্যের মুল্য তালিকা না থাকায় ২ ব্যবসায়ীকে মোট ২,০০০ টাকা জরিমানা করেন পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় ০৬ জনকে ১১০০ টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে বরিশাল নগরীর পোর্ট রোড়, পেঁয়াজ পট্টি ও চকবাজার এলাকায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৪ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে দণ্ডবিধি,১৮৬০ এর ২৬৯ ধারায় ৩,৬০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। আইনশৃংখলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম। অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

‘অস্ট্রেলিয়া বধ’ ফাঁদে ভারতীয়রা নিজেরাই শিকার।।

রোজ আয়ুর্বেদিক বিউটি পার্লারে বৈশাখী ছাড়

আমতলীতে অধিক মূল্যে নিত্যপন্য বিক্রি ভ্রাম্যমান আদালতের অভিযান

হেলালের বিরুদ্ধে মামলা স্পিকারকে অবহিত করলেন সাংবাদিকরা

ক্ষতিগ্রস্ত বরগুনায় ত্রাণের দায়িত্বে আমু-নাছিম-আফজাল

১৫ বছর গর্ভাবস্থার পর জন্ম হল ‘স্টোন বেবি’র!

বরিশালে ফটোসাংবাদিককে মারধরঃ দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

“উত্তরবঙ্গে টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপের নদী-খাল উদ্ধার আন্দোলন প্রচারণার আজ প্রথমদিন”

লকডাউনের ঈদযাত্রায় ১৪৯ সড়ক দুর্ঘটনায় ১৬৮ নিহত ২৮৩ আহত: যাত্রী কল্যাণ সমিতি

সুযোগ পেলে বরিশালের উন্নয়নে কাজ করতে চাই : এস এম জাকির হোসেন