মঙ্গলবার , ১১ মে ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে ডায়রিয়ায় ১৯ মৃত্যু আক্রান্ত অর্ধলক্ষ

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ১১, ২০২১ ৩:৪৪ পূর্বাহ্ণ

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চারমাস ৯ দিনের ব্যবধানে বিভাগে ৫০ হাজার ৩৮৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

রোববার (০৯ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি বলেন, ৪০টি উপজেলায় শুরুতে ১৮টি উপদ্রুত অঞ্চল চিহ্নিত করে মেডিক্যাল টিম কাজ করেছে। বর্তমানে এলাকা বাড়িয়ে ২৭টি করা হয়েছে।

এসব অঞ্চলে ৪০৫টি মেডিক্যাল টিম ডায়রিয়া প্রতিরোধে কাজ করছে। স্বাস্থ্য দফতর থেকে মানুষকে সচেতন করতে ব্যাপকভাবে কাজ করা হচ্ছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ মে পর্যন্ত বরিশাল জেলায় ছয় হাজার ৭৬৭ জন,

পটুয়াখালীতে ১০ হাজার ৫৫১ জন, ভোলায় ১৩ হাজার ১১৫ জন, পিরোজপুরে ছয় হাজার ৪১২ জন, বরগুনায় সাত হাজার ৯৪৪ জন, ঝালকাঠিতে পাঁচ হাজার ৫৯৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বিভাগে এখন পর্যন্ত মোট ১৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশাল জেলার পাঁচজন, পটুয়াখালীর সাতজন, ভোলায় দুইজন এবং বরগুনায় পাঁচজন। এদিকে মোট আক্রান্তের মধ্য থেকে ৪৯ হাজার ৫৫৬ জন রোগী সুস্থ হয়েছেন।

বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, আক্রান্তের সংখ্যা পর্যায়ক্রমে শূন্যের কোটায় চলে আসবে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে এবং মানুষ সচেতন হয়েছে বিধায় দিন দিন আক্রান্তের সংখ্যা কমছে।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিপিএলে মাশরাফিদের হারিয়ে চতুর্থ শিরোপা জয় কুমিল্লার

সালমানকে নিয়ে পুরনো প্রেমিকার নতুন সমালোচনা

বাকেরগঞ্জে ভূমিদস্যুদের আগ্রাসনে ১৫ পরিবার সর্বস্বান্ত

একাদশে ভর্তির সময় বাড়ল

বরিশালে সরকারী কলেজ অধীনাস্থ ইমাম মুয়াজ্জিনসহ খাদেমদের চাকুরী জাতীয় করনের দাবীতে মানবন্ধন

জামায়াতপুষ্ঠ বিএনপি নির্বাচন নিয়ে চক্রান্ত শুরু করেছে : নাসিম

বরিশালে কর্মহীন ৫০০ জন দোকান কর্চারীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

ফিলিপাইনে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ৩৭

বরিশালে বৃষ্টির দেখা নেই গরমে পুড়ছে ফসল, দিশেহারা কৃষক

সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্র নিয়ে অসত্য তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তাব