রবিবার , ১ আগস্ট ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

করোনায় বরিশালে সর্বোচ্চ ৬২২ জন শনাক্ত : মৃত্যু ১২

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ১, ২০২১ ৪:৪৭ পূর্বাহ্ণ

শামীম আহমেদ ॥ বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, ভাঙ্গছে একের পর এক পেছনের রেকর্ড।করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবৎকালেরও সর্বোচ্চ। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৪৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪৫৯। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০হাজার ১৫৪ জন।

 

এছাড়া একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেলো ২৪ ঘন্টায় গোটা বরিশাল জেলায় ৪ ও ঝালকঠি জেলায় ১ জনসহ বিভাগে মোট ৫ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৩১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

 

 

 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২০ হাজার ১৫৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৭০ জন।

 

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ শনাক্ত ১৭৩ জন নিয়ে মোট ৮ হাজার ৭০৩ জন,পটুয়াখালী জেলায় নতুন ৬০ জন নিয়ে মোট ২৬৭৯ জন, ভোলা জেলায় নতুন ৩০ জন সহ মোট ২১৪৭ জন,পিরোজপুর জেলায় নতুন ১২১ জন নিয়ে মোট ২৭০৪ জন, বরগুনা জেলায় নতুন ৭৫ জন নিয়ে মোট আক্রান্ত ১৬৪৭ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৬৩ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২৭৪ জন।

 

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২১৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৬৮ জনের মধ্যে ৩৬ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

 

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪৬ জন ও করোনা ওয়ার্ডে ১২জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২১০ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ এবং ১৬১ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যারমধ্যে ৬৯.১৪ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না : জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী

সালমান খানের সঙ্গে নাচবেন প্রিয়তি

বিএম কলেজে “বিজয় প্রাঙ্গণ” উদ্বোধন !!

ইউনিলিভার বাংলাদেশের প্রথম নারী ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া হক

ফজলে হাসান আবেদ অনুকরণীয় ব্যক্তিত্ব

আগামীকাল স্বপ্নের ঠিকানায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিলেটে নারী চিকিৎসকের পর মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রেমিকার মৃত্যুর পর মাকে নিয়ে বাড়ি ছেড়ে পালাল বরিশালের মাহিবি!

বরিশালের সংবাদপত্র সম্পাদকদের কমিটি গঠন

বরিশাল সিটি কর্পোরেশন

বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের ফুটপাতে স্বাস্থ্যসম্মত খাবার বিক্রয়ের লক্ষ্যে ১০০ জন দুঃস্থ ও পথ খাবার বিক্রেতার মাঝে গাড়ি বিতরণ করা হয়েছে।