বুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

অর্থ আত্মসাৎ: সাবেক চেয়ারম্যানের সশ্রম কারাদণ্ড

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৩:০৩ পূর্বাহ্ণ

দুদকের করা অর্থ আত্মসাৎ মামলায় পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সাবেক উপসচিবকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহ‌সিনুল হক মঙ্গলবার দুপুর দুইটার দিকে এই রায় দেন।

সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাদের ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিতদের স্থাবর, অস্থাবর সম্পত্তি বিক্রির মাধ্যমে এই টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার জন্য পিরোজপুরের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে নূর উ‌দ্দিন আহ‌ম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পিরোজপুরের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা ক্লায়েন্স গোমেজ ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন চেয়ারম্যান লিয়াকত আলী শেখ বাদশার নামে সদর থানায় মামলা করেন।

মামলায় বলা হয়, বাদশা নিয়ম বহির্ভূতভাবে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ও টেন্ডার আহ্বান না করে পৌরসভার গাড়ি কেনার জন্য ১৯৮৫ সালের ২২ জুন রূপালী ব্যাংকের দুইটি অ্যাকাউন্ট থেকে ২ লাখ টাকা তোলেন।

সেখান থেকে ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে একটি টয়োটা গাড়ি কেনেন। তবে বাকি ৮০ হাজার টাকা পৌরসভায় ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।

জেলা দুর্নীতি ব্যুরো নারায়ণ চন্দ্র দত্তকে মামলার তদন্তভার দেন। তদন্তে চেয়ারম্যান বাদশা ও উপসচিব আলাউদ্দিনের নামে অভিযোগ প্রমাণিত হয়।

তিনি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সুপারিশ করে মামলাটি পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠান। সেখান থেকে অনুমতি পেয়ে ১৯৯২ সালের ২২ মে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘অভিযুক্ত দুজন রায় শুনানির সময় মঙ্গলবার আদালতে হাজির হন। আদালত রায় ঘোষণার পর তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।’

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরগুনার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হওয়ায় প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ

ফোর্বসের তালিকায় সেরা বিজ্ঞানী বাংলাদেশি পাভেল

বরিশালে বেশি দামে মুড়ি বিক্রি করায় দোকানীকে জরিমানা

বাবুগঞ্জে স্বাস্থ্যসেবা সম্পর্কিত গণশুনানি

পাথরঘাটা উপজেলার ভূমি অফিস পরিদর্শনে ডিএলআরসি : এলডি ট্যাক্স সফটওয়ারের ৩য় পর্যায়ের পাইলটিং কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের নির্দেশ

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি

বরিশালে র‌্যাব-৮ অফিসে মঙ্গলবার অর্ধশত জলদস্যু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবে

বাংলাদেশকে এক কোটি টিকা দেবে ইইউ

বৈশাখী উপলক্ষে সরগরম হয়ে উঠেছে বরিশালের ইলিশের বাজার