মঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে ২১ দিনে ৬৩৮ জনের কারাদন্ড

প্রতিবেদক
Alltime BD News24 .com
অক্টোবর ২৬, ২০২১ ৪:৩০ পূর্বাহ্ণ

শামীম আহমেদ : মা ইলিশ রক্ষা অভিযানে গত ২১ দিনে গোটা বরিশাল বিভাগে ৬৩৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আজ ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত।

 

এছাড়া অভিযান চলার সময় গত ১৩ দিনে ৫৫ লাখ মিটারের বেশি জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য ১১ কোটি ৯৬ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

 

বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযানে ২৪ অক্টোবর পর্যন্ত ইলিশ রক্ষায় বিভাগে মোট ৮৭১টি ভ্রাম্যমাণ আদালত বসে। অভিযান পরিচালিত হয় এক হাজার ৫ শত টি। এসব অভিযান থেকে ৮ দশমিক ৭৬১ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়।

 

অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনাকালে গত ২১ দিনে ৫০৪টি অবতরণ কেন্দ্র, ৩ হাজার ৭১৮টি মাছঘাট, সাত হাজার ১শত টি আড়ত, পাচ হাজার ৯২৮টি বাজার পরিদর্শন করা হয়। এছাড়া মামলা হয়েছে ৭৫০টি। এছাড়া ১৯ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি নিলামকৃত আয় হয়েছে প্রায় দুই লাখ টাকা।

 

মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যবস্থা আরও কঠিন হতে চলেছে। কাউকে এ বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না।

 

সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। এ নির্দেশনা অমান্য করায় নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। নিষেধাজ্ঞার এ সময়কে ঘিরে বিভাগের ছয় জেলার জেলে পরিবারের জন্য ছয় হাজার ৯৪২ দশমিক ৪৮ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে প্রতি পরিবার ২০ কেজি করে চাল পেয়েছে।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
কড়াপুর মিয়াবাড়ী মসজিদ

সংস্কার ও রংয়ের আস্তরনের ফলে পুরনো রুপ ফিরে পেয়েছে কড়াপুর মিয়াবাড়ী মসজিদ।

বরগুনায় স্কুলের ছাদ ধসে ছাত্রীর মৃত্যুর ঘটনায় কঠিন শাস্তি নির্দেশ

সব স্রোত মিশে যাবে সোহরাওয়ার্দী উদ্যানে

বরিশালে নতুন বছরে ট্রাফিক ব্যাবস্থাপনাকে পুরোপুরি ডিজিটালাইজড করার পদক্ষেপ নিয়েছি-ডিসি ট্রাফিক

বরিশালে ভোরের আলো পত্রিকার আয়োজনে ০২ দিন ব্যাপি সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

মন্ত্রিসভায় প্রথমবারের মতো ঠাঁই পাচ্ছেন ২৭ জন

মঠবাড়ীয়ায় জমির সীমানা বিরোধের জেরে এক নারীকে কুপিয়ে জখম :

২০টি গ্রাম রক্ষা পেলো ক্ষয়ক্ষতি থেকে

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা শুরু ১৭ এপ্রিল ।।

স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সরাসরি জানানো যাবে স্বাস্থ্যমন্ত্রীকে