শনিবার , ১৯ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

এমন কেন হলো, বুঝতে পারছেন না প্রোটিয়া অধিনায়ক

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ১৯, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ

শেষ ২০ ওভারে দেদারসে রান বিলিয়েই ম্যাচটা হেরে গেছে দক্ষিণ আফ্রিকা, মনে করছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে হারের পর ডেথ ওভারের বোলিংকেই দুষলেন তিনি।

বাভুমা বলেন, ‘শেষ ২০ ওভারে ১৮০ রান দেওয়ার পর জেতা কঠিন। বোলিং ইউনিট হিসেবে আমাদের অনেক কিছু নিয়ে কথা বলার আছে। অথচ প্রথম ১০ ওভারের পর মনে হচ্ছিল, ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে আছে।’

প্রথম ১০ ওভারে বাংলাদেশ তুলতে পারে মাত্র ৩৩ রান। এমনকি তামিম-লিটনের জুটিতে ৯৫ রান উঠলেও পেরিয়ে গিয়েছিল ২১.২ ওভার। কিন্তু সাকিব আল হাসান আর ইয়াসির রাব্বি এসে ঘুরিয়ে দেন রানের চাকা।

৪১ বলেই যে জুটি পূরণ করে পঞ্চাশের ঘর। পরের পঞ্চাশের জন্য লেগেছে আরও কম বল। ৭৩ বলে সেঞ্চুরি জুটি পূরণ করেন সাকিব-রাব্বি। চতুর্থ উইকেটে ৮২ বলে ১১৫ রানের জুটি গড়েন তারা।

তারপর মাহমুদউল্লাহ রিয়াদ (১৭ বলে ২৫), আফিফ হোসেন (১৩ বলে ১৭), মেহেদি মিরাজ (১৩ বলে অপরাজিত ১৯) ছোট ছোট অবদানে ৩১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

বাভুমা মনে করছেন, রানটা ২৭০-২৮০’র মধ্যে রাখতে পারলেও হতো। তার বোলাররা সাধারণত কন্ডিশন বুঝে বোলিং করেও থাকে। কিন্তু এবার কেন এমন হলো, বুঝতে পারছেন না প্রোটিয়া অধিনায়ক।

তার ভাষায়, ‘এমনিতে আমরা বুঝি, কী করা উচিত। আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারদর্শী। কিন্তু এবার আমরা সেটা করতে দেরি করলাম। যদি ২৭০/২৮০ রান হতো, আমরা তাড়া করতে পারতাম। বাড়তি ৪০ রানই পার্থক্যটা গড়ে দিয়েছে।’

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল রোববার

পিরোজপুরে শত কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ৮টি ‘মডেল মসজিদ’

বিএসএমএমইউতে ‘নতুন ভিসি’ নিয়োগে আগেভাগেই গুঞ্জন

বরিশালে ভূমিহীন ও গৃহহীন দের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

বরিশালে আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির ভরাডুবি ॥ নিরঙ্কুশ জয় আ.লীগ সমর্থিতদের

বরিশালে ১মন গাঁজা ও বিদেশী বিয়ার উদ্ধার,আটক-৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের প্রতীকী অনশন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের চিহ্নিত করা গেছে : অতিরিক্ত ডিআইজি

করোনায় উপসর্গহীন রোগী বাড়ছে, তালিকায় মন্ত্রী-সচিবও!

মা-বাবাকে মূল কৃতিত্ব দিয়ে টেস্টকে বিদায় বললেন মঈন