সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

এলপিজি সিলিন্ডারের দাম কমলো

প্রতিবেদক
Alltime BD News24 .com
অক্টোবর ৩, ২০২২ ৪:২৮ পূর্বাহ্ণ

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২ অক্টোবর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন বিইআরসির সচিব ও সদস্যরা।

আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।

গত মাসে ছিল এক হাজার ২৩৫ টাকা। সেই হিসেবে প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম কমেছে ৩৫ টাকা। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৭ টাকা ৫৫ পয়সা থেকে কমিয়ে ৫৫ টাকা ৯২ পয়সা নির্ধারণ করা হয়।

জ্বালানি খাতের এই নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০১ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী ৫.৫ কেজি, ১২ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫, ১৬, ১৮ কেজি, ২০, ২৫, ৩০, ৩৫ কেজি এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক করা হবে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।

গত বছর ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তারপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

 

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

২০২৫ সালের মধ্যে চালু হবে পায়রা বন্দর

বরিশালে ভাষা শহীদদের স্বরনে বন্ধুমহল ব্লাড ডোনার্সের সৌজন্যে ফ্রি ব্লাড গ্রুপিং সম্পন্ন

দক্ষিণাঞ্চলে ফেরিঘাটের অব্যবস্থাপনায় সড়কে দুর্ভোগ

ট্রেড ইউনিয়ন গঠনের সংস্কৃতি না থাকায় কম মজুরি

চরফ্যাশনে পুরুষের যৌনাঙ্গ কর্তনের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা

সতীর্থের শরীরে ডোপ, পদক হারাচ্ছেন বোল্ট।।

মনিরুজ্জামানের মৃত্যুতে অলটাইম বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কম নিউজের শোক ।।

পবিপ্রবিতে আবেদন শুরুঃ ভর্তি পরীক্ষা ১০-১১ ডিসেম্বর

‘এসএসসি পরীক্ষার সময় ফেসবুক বন্ধের নির্দেশনা নেই’-বিটিআরসি

বরিশালে র‌্যাব-৮ অফিসে মঙ্গলবার অর্ধশত জলদস্যু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবে