শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে—পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ৪, ২০২৩ ১:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপি বলেছেন,শিক্ষার্থীদের সততা,নিষ্ঠা ও একাগ্রতায় বড় হতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। আজকের শিক্ষাথীরা ভবিষৎ স্মার্ট বাংলাদেশ বির্ণিমানে অন্যতম কারিগর। সুশিক্ষায় শিক্ষিত মানবিক জনগোষ্ঠী ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।  ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। স্মার্ট বাংলাদেশ গড়তে,সমাজের মঙ্গলে শিক্ষক- শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম।
আজ ৩ মার্চ শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃতকলা মিলনায়তনে বরিশাল কর্ণকাঠি জি.আর.হাইস্কুল ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ কর্তৃক এক যুগ পুর্তি এবং শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ প্রতি মন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মেধাবী জাতি গঠনে কাজ করছে। একটি জাতি মেধাবী না হলে সে দেশ কোনদিন এগিয়ে যেতে পারে না।  শেখ হাসিনা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্কুলের শিক্ষার্থীরা যাতে গতানুগতিক পড়াশোনার বাইরে আনন্দের মধ্যে লেখাপড়া করতে পারে সেজন্য তাঁর সরকার স্কুল দৃষ্টিনন্দন করা,খেলাধুলার ব্যবস্থা করা,ডিজিটাল ব্যবস্থা করাসহ নানা উদ্যোগ নিয়েছে।
তিনি আরো বলেন, দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। শিক্ষার্থীদের মানবিক গুনাবলির শিক্ষা দিতে হতে,তাদের ভেতর দেশ প্রেম জাগ্রত করতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে সঠিক আচরণ ও পাঠদানের মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।  স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের জ্ঞান, সক্ষমতা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো:আলাউদ্দিন ফকির ও লুৎফুন নাহার লুনা।
(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ইউএনওর বাসভবনে হামলায় জড়িতদের শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই কাতারে পাইলট: ইমিগ্রেশন পুলিশের এসআই বরখাস্ত

সীমান্তে মিয়ানমারের সহস্রাধিক সৈন্য, রাষ্ট্রদূতকে তলব

জাপানকে হারিয়ে এশিয়ান গেমস ফুটবলের শিরোপা জিতেছে দক্ষিণ কোরিয়া।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে অপচেষ্টা চলছে: মন্ত্রিপরিষদ সচিব

টেকনাফে রোহিঙ্গা বহনকারী নৌকা ফেরত

বরিশাল বিএম কলেজে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান

টাইগারদের ব্যাটিং উপদেষ্টা হয়ে আসছেন বেভান

প্লাস্টিক পাটির প্রভাবে হারিয়ে যাচ্ছে ‘শিতল পাটি’

মঙ্গলবার থেকে বিকেএসপিতে ওর্ডের প্রথম ক্যাম্প