সোমবার , ২৭ মার্চ ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

‘দেশের গভীরতম সমুদ্রবন্দরে রূপান্তরিত হয়েছে পায়রা’

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ২৭, ২০২৩ ২:৩৫ পূর্বাহ্ণ

পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল আহমেদ বলেছেন, ‘পায়রা সমুদ্রবন্দরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্যাপিটাল ড্রেজিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে, পায়রা দেশের সবচেয়ে গভীরতম সমুদ্রবন্দরে রূপান্তরিত হয়েছে। আজ থেকে পায়রা বাংলাদেশের সবচেয়ে গভীরতম সমুদ্রবন্দর। আগামী বছর থেকে বন্দরটি নিজস্ব আয়ে চলার মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে ৮ থেকে ১০ গুণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’

রোববার (২৬ মার্চ) দুপুরে পায়রা সমুদ্রবন্দরের সম্মেলন কক্ষে ড্রেজিং কার্যক্রম শেষে চ্যানেল হস্তান্তর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

 

বন্দর চেয়ারম্যান বলেন, ‘ড্রেজিংয়ের ফলে ৭৫ নটিক্যাল মাইল দৈর্ঘ্য, ১০.৫ মিটার গভীরতম এবং ১১০-২০০ মিটার প্রস্থের একটি চ্যানেল সৃষ্টি হয়েছে। এর ফলে, প্যানামেক্স সাইজের বড় মাদার ভ্যাসেল সহজে বন্দরে প্রবেশ করতে পারবে।’

তিনি বলেন, ‘৪০ হাজার মেট্রিকটন পণ্য বোঝাই জাহাজের ক্ষেত্রে কোনও ধরনের লাইটারেজের প্রয়োজন হবে না। এতে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বহুগুণ বৃদ্ধি পাবে। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

 

 

সোহায়েল আহমেদ আরও বলেন, ‘শুধু ড্রেজিং নয়, সমান তালে এগিয়ে চলছে বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ কাজ। মে মাসে বন্দরের প্রথম টার্মিনালের কাজ শেষ হবে। ইতিমধ্যে ইনার ও আউটার বারে মার্কিং ও বয়াবাতি বসানো হয়েছে। ইনার বারে ১৫টি জাহাজ রাখা যাবে। সেখানে লোডিং-আনলোডিং কার্যক্রম চলবে। সাড়ে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বেলজিয়াম ভিত্তিক ড্রেজিং কোম্পানি জান ডি নূল। ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত তারা ড্রেজিং করবে।’

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আগামীকাল বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের ৪র্থ মৃত্যুবার্ষিকী

অবশেষে জিতল আর্জেন্টিনা।। কলম্বিয়াকে হারাল ৩-০ ব্যাবধানে।।

ববির বঙ্গমাতা হলের নতুন প্রভোস্ট ড. হেনা রাণী বিশ্বাস

দেশীয় ব্র্যান্ডের নতুন ল্যাপটপ তৈরি হচ্ছে: মোস্তাফা জব্বার

সপ্তাহজুড়েই থাকছে বৃষ্টি

ঝালকাঠিতে দুই স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা অফিস ভাংচুর

নিউইয়র্কে সর্বোচ্চ ভবনের নকশা প্রকাশ!

ডিএনসিসি মেয়র তাপসের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সেরনিয়াবাত পরিবার

জবি রোভার -ইন কাউন্সিলের সভাপতি কামরুল ও সাধারন সম্পাদক হলেন আলমগীর

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশে সর্বত্র উন্নয়ন হচ্ছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী