রবিবার , ২৩ এপ্রিল ২০১৭ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বইয়ের যত্ন নিবেন যেভাবে

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ২৩, ২০১৭ ১:৩৯ অপরাহ্ণ

বইয়ের দীর্ঘ মেয়াদি মূল্য রয়েছে। একটি বই বিভিন্ন প্রজন্মে ছড়িয়ে দিতে পারে মননশীলতা ও সৃষ্টিশীলতা।

তাই দরকারি বইটি আরেকজনকে পড়ার সুযোগ করে দিন বা নিজের জন্যই সংরক্ষণ করুন না কেন- মনে রাখুন, বই সংরক্ষণের সঙ্গে আপনার রুচির প্রশ্ন জড়িত।

বইয়ের জন্য আমরা সাধারণত সেলফ ব্যবহার করে থাকি। সেলফ কেনার ক্ষেত্রে টেকসই কাঠ ব্যবহার করুন।সেলফটি যেন দৃষ্টিনন্দন হয় সে-দিকেও খেযাল করুন।

বই সংরক্ষণে যে সব বিষয় বিবেচনায় রাখতে পারেন-

সরাসরি আলো, তাপ ও আর্দ্রতার উৎস থেকে বই দূরে রাখুন। এগুলো বইকে নষ্ট করে দেয়।

পাশাপাশি রাখা বইগুলো যেন একই দৈর্ঘ্যের হয়। একটি বড় বইয়ের সঙ্গে ছোট দৈর্ঘ্যের বই রাখলে বইয়ের শিরদাঁড়ায় অতিরিক্ত চাপ পড়ে। বইগুলো পাশাপাশি সারিবদ্ধ করে রাখুন।

বই সুষম বিন্যাসে সাজান। বই চাপাচাপি করে যেমন রাখবেন না, তেমনি ঢিলেঢালাভাবেও রাখবেন না। একটার উপর আরেকটি ঠেস দিয়ে রাখলে বইয়ের শিরদাঁড়ায় চাপ পড়ে। ফলে বই সহজে খুলে যায়।

যদি একটি বইয়ের উপর আরেকটি রাখতেই হয় তবে কম ওজনের বইটি উপরে রাখুন। তবে নির্দিষ্ট সময়ের পর উপরের বইটি অন্য কোনো বইয়ের উপর রাখুন।

তাক থেকে যদি কোনো বই নামাতে হয় তবে বইয়ের শিরদাঁড়ার মাঝামাঝি ধরে টানুন। এতে ভারসাম্য রক্ষা হয়। উপর বা নিচের দিকে ধরে বই টেনে নিবেন না।

প্লাস্টিক ব্যাগে বই রাখবেন না। বইয়ের জন্য আলো-বাতাসের দরকার আছে। নইলে আর্দ্রতা বইকে নষ্ট করে দেয় ও পোকায় ধরে। যদি ব্যাগেই রাখতেই চান তবে কাগজ বা কাপড়ের ব্যাগে রাখুন। এগুলো যদি এসিডমুক্ত হয় তবে ভালো হয়।

নিয়মিত বই পরিষ্কার করুন। বই ও সেলফ পরিষ্কার করার সময় সাবধানতা অবলম্বন করুন।

পোকার হাত থেকে বই বাঁচাতে চাইলে বইয়ের ফাঁকে কয়েকটি শুকনো নিমপাতা রেখে দিন।

 

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে ৬ পদে ২৮ প্রার্থী

বরিশাল- সমস্যা ও সম্ভাবনা ফেসবুক গ্রুপের ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস পালন।

করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ২০১ জনের মৃত্যু

মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ চীন, নীরব রাশিয়া!

বিএসএমএমইউতে ‘নতুন ভিসি’ নিয়োগে আগেভাগেই গুঞ্জন

জার্মান পার্লামেন্টে বোরকার ওপর আংশিক নিষেধাজ্ঞা

ফ্রেন্ডস ফর লাইফের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

ফ্রেন্ডস ফর লাইফের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

বরিশালে দুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠকদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরন

বিদেশফেরতদের থানায় রিপোর্ট করার নির্দেশ

শেখ হাসিনা আমাদের জন্য আসিবাদ হয়ে আসছেন: মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী