রবিবার , ১৪ মে ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

প্রতিবেদক
alltimebdnews24 com
মে ১৪, ২০১৭ ৯:৫০ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলাসহ ৪ জনের করুণ মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জনা গেছে, রোববার বিকালে ওই এলাকার মুন্সি বেপারী বাড়ীর পুকুরে সুইটি (১১) ও রহমতউল্লা (১২) নামে ২ শিশু গোসল করতে নামে। ওই মুহূর্তে পুকুরের উপর দিয়ে লাগানো পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়লে সুইটি ও রহমতউল্লাহ উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাদের উদ্ধার করতে  সুইটির মা সুফিয়া (৪০) ও একই বাড়ীর  ফয়েজ (১৯) পানিতে নামলে তাৎক্ষণিক তারাও বিদুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় জনগণ বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ৪ জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করে।  স্থানীয় সূত্রে আরো জানা গেছে, ওই পুকুরের উপর দিয়ে দীর্ঘ দিন যাবৎ পল্লী বিদ্যুতের লাইনটি জরাজীর্র্ণ অবস্থায় লাগানো ছিল। স্থানীয়রা একাধিকবার বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করলেও সঠিক সময় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

” অনলাইন বিজ্ঞাপন সংস্থা রেডআইটি অ্যাডস সবার শীর্ষে”

বরিশালে শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন ছাত্রলীগ সভাপতি

রাই’র প্রেমে মজেছিলেন ধোনি!

বরিশালে মুজিব শতবর্ষ উপলক্ষে অটিস্টিক ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

মোরাতা নৈপুণ্যে রিয়ালের জয়।

বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

ইউপি চেয়ারম্যান গ্রেফতার

‘ফণী’র প্রভাবে পেছালো এইচএসসি পরীক্ষা

জাতিসংঘের ভার্চুয়াল অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

বরিশাল সিটি কর্পোরেশন

বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের ফুটপাতে স্বাস্থ্যসম্মত খাবার বিক্রয়ের লক্ষ্যে ১০০ জন দুঃস্থ ও পথ খাবার বিক্রেতার মাঝে গাড়ি বিতরণ করা হয়েছে।