মঙ্গলবার , ১৬ মে ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

খুলনায় কিশোরের হাতুড়ি পেটায় কিশোর নিহত

প্রতিবেদক
alltimeBDnews24
মে ১৬, ২০১৭ ১২:০৮ পূর্বাহ্ণ

খুলনা প্রতিনিধি : খুলনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আদনান বিকি (১২) নামের এক কিশোরের হাতুড়ি পেটায় হাসান শেখ (১৩) নামে অপর এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (১৫ মে) সকালে গোপালগঞ্জ থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাসান শেখ নগরীর গগণবাবু রোড এলাকার মৃত অহিদুল শেখের ছেলে। সে রূপসা ইউসেফ জেনারেল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

এদিকে অভিযুক্ত কিশোর আদনান বিকিকে আটক করেছে পুলিশ। বিকি একই স্কুলের ৬ষ্ট শ্রেণির ছাত্র। সে নগরীর ট্যাংক রোডের বাসিন্দা। এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

খুলনা সদর থানার এসআই দেবব্রত হরি জানিয়েছেন, খুলনার রূপসা এলাকার ইউসেফ জেনারেল স্কুলের ছাত্র হাসান ও আদনান রবিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তুচ্ছ বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আদনান নগরীর গ্লাক্সো মোড় এলাকার একটি ওয়ার্কশপ থেকে হাতুড়ি নিয়ে হাসানের মাথায় আঘাত করে। এতে হাসান ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে জেনারেল হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নিতে বলেন। সোমবার ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথে অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আদনানকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

 

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঈদ‌ে রাস্তায় ব‌িআরট‌িসির ৯০০ বাস থাকব‌ে

সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম

পুলিশে মাদকসেবীর স্থান নেই : আইজিপি

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে রাত-দিন কাজ করে যাচ্ছি- পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশালে র‌্যাবের অভিযানে চাঁদাবাজ গ্রেফতার

পিরোজপুরে জেলা ইজতেমার ২য় দিনে জুমার নামাজ আদায় করলেন কয়েক হাজার মুসল্লি

বরিশালে আত্মকর্ম থেকে উদ্যোক্তা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্স

পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

বরিশাল কোতয়ালী মডেল থানা বিএমপির ১৩ নং ওয়ার্ড বিট পুলিশং কার্যালয় উদ্বোধন