বুধবার , ২৪ মে ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঈদ‌ে রাস্তায় ব‌িআরট‌িসির ৯০০ বাস থাকব‌ে

প্রতিবেদক
alltimeBDnews24
মে ২৪, ২০১৭ ৯:৫২ অপরাহ্ণ

সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের জান‌িয়‌েছেন, আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের সেবা দিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ৯০০ গাড়ি থাকবে।

তিনি জানান, ৯০০ গাড়ির মধ্যে ৪৬৪টি বিভিন্ন জেলা-উপজেলায় যাতায়াত করবে। এ ছাড়া ৫০টি গাড়ি ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে থাকবে।

বুধবার রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে বিআরটিসির শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও গ্রাচ্যুইটির চেক বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদ‌ের এসব কথা বলেন।

মন্ত্রী জানান, এবার ঈদের ৭ দিন আগে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া ঈদে যানজট প্রবণ এলাকায় এবার আনসার সদস্য নিয়োগ করা হবে।

 

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়