বৃহস্পতিবার , ১ জুন ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শিক্ষা ও প্রযুক্তি খাতে বাজেটের সর্বোচ্চ বরাদ্দ

প্রতিবেদক
alltimeBDnews24
জুন ১, ২০১৭ ১১:০৭ অপরাহ্ণ
বাজেট 2017-18

আসন্ন বাজেটে শিক্ষা খাতে মোট ৫০ হাজার ৪৩২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শিক্ষায় এ বরাদ্দ চলতি বছরের তুলনায় এক হাজার ৪২২ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরে শিক্ষা খাতে ৪৯ হাজার ১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।

শিক্ষা ও প্রযুক্তি খাতেই বাজেটের সর্বোচ্চ বরাদ্দ। এ খাতে ৬৫ হাজার ৪৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা মোট বাজেটের ১৬ দশমিক ৩ শতাংশ।

চলতি অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ ৫২ হাজার ৯১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। যা ছিল মোট বাজেটের ১৪ দশমিক ৭ শতাংশ। তবে সংশোধিত বাজেটে তা কমিয়ে ৫০ হাজার ২৯২ কোটি টাকা করা হয়।

মুহিত বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে আমাদের কার্যক্রম আরও জোরদার করব। ’

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, ‘শিক্ষার প্রাথমিক স্তরে সক্ষমতা বৃদ্ধি এবং গুণগত উৎকর্ষতা সাধরণে ৫০৩টি মডেল প্রাথমিক বিদ্যালয়ে তথ্য-প্রযুক্তিভিত্তিক ইন্টারঅ্যাকটিভ শ্রেণিকক্ষ তৈরির পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। পাশাপাশি উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিদ্যমান ও জাতীয়করণ করা বিদ্যালয়গুলোর উন্নয়নে ১৪ হাজার ৮৬৪ কোটি টাকা ব্যয়ে দু’টি প্রকল্প গ্রহণের পরিকল্পনা আমাদের রয়েছে। ’

তিনি আরও বলেন, ‘মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাসহ উচ্চ শিক্ষার প্রসার এবং উৎকর্ষতা সাধনে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। এ লক্ষ্যে ৫ বছর মেয়াদী সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম গ্রহণ করা হচ্ছে। এতে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ হবে ১৮ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। তবে এ কথা অনস্বীকার্য যে শিক্ষার মানোন্নয়ন সময় সাপেক্ষ বিষয়। ’

(Visited ১৭ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তরুনদের মিথ্যা স্বপ্ন দেখিয়ে জঙ্গিবাদের নামে জাহান্নামের পথে ঠেলে দেওয়া হচ্ছে : ডিআইজি শফিকুল

বরিশালের জাদু শিল্পীর সম্মাননা অর্জন

বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র জয় পেলেন মির্জা ফখরুল

বরিশালে এসে আওয়ামী লীগের নেতা-কর্মীরসঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

সরকারি টাকায় যথেচ্ছ বিদেশ ভ্রমণ নয়

ভুয়া ওয়েবসাইটে সরকারবিরোধী অপপ্রচারে ‘সম্পৃক্ত’ শিবির: র‌্যাব

এক দুই বছর চেষ্টা করে অনেক কিছুই করা সম্ভব।।

‘আমেরিকার চেয়ে কয়েক ধাপ এগিয়ে ছিলাম এবং এখনো আছি’

২৫ দিনে রেমিট্যান্স এলো ১৩ হাজার ২১০ কোটি টাকা

এবার ৫১২ গেগাবাইটের মেমরি কার্ড নিয়ে এল স্যানডিস্ক