বৃহস্পতিবার , ২২ জুন ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বায়তুল মোকাররমে ঈদ জামাতের সময়সূচি

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ২২, ২০১৭ ১১:২৪ অপরাহ্ণ

রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এতে বলা হয়, প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, তৃতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জাকির হোসেন এবং পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতী হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ জুন সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে রোববার (২৫ জুন)। এদিন সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে এই সভায়।

(Visited ১৪ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পুনর্বাসন না করে হকার উচ্ছেদ চরম অমানবিক : পীর চরমোনাই

শ্রেষ্ঠ আয়োজক বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।।

নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করল জাতিসংঘ

কোনো নিরাপত্তা ব্যবস্থাই ছিল না বাংলাদেশের ক্রিকেটারদের

বরিশালে আলেমদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

চতুর্থ মেয়াদে চ্যান্সেলর পদে লড়বেন অ্যাঙ্গেলা মেরকেল ??

মালিকের লোভের আগুনে মরেছে নিরীহ মানুষ : তথ্যমন্ত্রী

দি বরিশাল চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূত মতবিনিময় সভা

বরিশালে বাস মাহিন্দ্রার সংঘর্ষে নিহতদের জেলা প্রশাসন পক্ষ থেকে দাফন কাফনে সহায়তা

বরিশালে উপজেলা চেয়ারম্যনের ভাই যুবলীগ নেতা ইয়াবাসহ আটক