শুক্রবার , ৫ জানুয়ারি ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মায়ের সামনে শেষ নিঃশ্বাস ফেলল ৪২ বছরের ক্ষুধার্ত ছেলে

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ৫, ২০১৮ ৯:২১ অপরাহ্ণ

মাথা গোঁজার ঠাঁই বলতে মাটির তৈরি জীর্ণ শীর্ণ কুড়েঘর। কোনো দরজা-জানালা নেই। ঘর দুই পাশ দিয়ে খোলা। প্রচণ্ড শীতের মধ্যে সেখানেই মাকে নিয়ে থাকতেন হতভাগ্য নিমচাঁদ। নরসুন্দরের কাজ করতেন।

কিন্তু দুই বছর আগে প্যরালাইসিসে আক্রান্ত হওয়ায় জীবিকা অর্জনের সব পথই বন্ধ হয়ে যায়। ঘর থেকে বের হতে পারতেন না। বিয়ে করেননি। সংসার বলতে ৮২ বছরের মা-ই ছিল একমাত্র অবলম্বন। তাই বেশ কষ্টে কাটাতে হচ্ছিল দিন।

১৫ দিন আগে আবারও প্যারালাইটিক আক্রমণ হয় নিমচাঁদের শরীরে। তার চিকিৎসা করার সাধ্য ছিল না মায়ের। ঘরে সম্বল বলতে ১০ দিন আগে পাওয়া কিছু খাবার ও কেরোসিন। ছেলের জন্য কবিরাজের কাছ থেকে ওষুধ আনতে তা বিক্রি করে দেন মা কিল্লো দেবী। সেই টাকাও শেষ হয়ে যাওয়ায় গত তিন দিন ধরে না খেয়েছিলেন। অসুস্থ শরীর এত ধকল সহ্য করতে পারেনি। বৃহস্পতিবার না খেতে পেয়ে মায়ের সামনেই শেষ নিঃশ্বাস ফেলেন নিমচাঁদ।

ভারতের উত্তরপ্রদেশের কুদারিয়া ইখলাসপুর গ্রামে ঘটেছে এই ঘটনা। মাত্র কয়েকদিন আগেই রাজ্য সরকার ঘোষণা দিয়েছিল, না খেয়ে কেউ মারা গেলে তার জন্য গ্রামের প্রধান থেকে শুরু করে জেলা ম্যাজিস্ট্রেটও দায়ী থাকবেন। ব্যারেলি জেলা থেকে নিমচাঁদের গ্রামের দূরত্ব ছিল মাত্র ৩০ কিলোমিটার। সূত্র : টাইমস ইন্ডিয়া

(Visited ১৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তান সফরে আগ্রহ হারিয়েছে বিসিবি

দৃস্টান্ত স্থাপন করলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

আসাম জ্বলছে, আগুনের আঁচ পশ্চিমবঙ্গেও

বরিশাল

বরিশাল দর্জি শ্রমিক ইউনিয়নের ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়

বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা খুবই শান্তিপূর্ণ : আর্ল রবার্ট মিলার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিরসনে উপাচার্যের উদাত্ত আহবান

পুরুষের বিরুদ্ধে নয়, আন্দোলন নিপীড়কের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট অভিযানে ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেয়া ১ লক্ষ টাকা জরিমানা

শিক্ষিকাকে বাঁচাতে গিয়ে জীবন দিল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র

গলাচিপা সরকারি কলেজের বহুতল সম্প্রসারণ ভবন উদ্বোধন