সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করবে বনেক

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২৩, ২০১৯ ২:১৮ পূর্বাহ্ণ

দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন স্থানে হাড় কাঁপানো শীত শুরু করেছে। মাঘ মাস হিসেবে সামনের দিনগুলোতে স্বাভাবিকভাবেই শীতের তীব্রতা থাকবে। এই শীতে অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষকে সহায়তার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)।

এ লক্ষ্যে সোমবার (২২ ডিসেম্বর) সংগঠনটির কার্যালয় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত নেওয়া হয়, আগামী ২৫ ডিসেম্বর মধ্যরাতে রাজধানীর বিভিন্ন স্থানে থাকা শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে।

বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি খায়রুল আলম রফিক বলেন, ‘একজন মানুষ হয়ে আরেকজন অসহায় ও অক্ষম মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই শীতে অসহায় গরিব বস্ত্রহীন মানুষগুলো অনেক কষ্টে দিন কাটায়। ছোট ছোট বাচ্চারা এই তীব্র শীতে অনেক কষ্টে আছে। অনেকে এই শীত সহ্য করতে না পেরে মারাও যাচ্ছে। আসুন আমরা যে যা পারি তা দিয়েই শীতার্ত  মানুষের পাশে দাঁড়াই।’

বনেকের এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশে অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) উপদেষ্টা মিয়াজী সেলিম আহমেদে, সভাপতি খায়রুল আলম রফিক, সিনিয়র সহ-সভাপতি তাজবীর হোসাইন সজিব, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা জিন্নাতুন নাহার ও প্রচার সম্পাদক নাহিদুর রহমান।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিয়ের আশায় ইসলাম গ্রহণ করে বিপাকে স্বপ্না

ট্রাম্পকে রুখতে টুইটার কিনে নেওয়ার পরিকল্পনায় মার্কিন নারী

বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে শেভরন

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে রাত-দিন কাজ করে যাচ্ছি- পানিসম্পদ প্রতিমন্ত্রী

রাজনগরে কলেজ ছাত্রীকে ‘গণধর্ষণের’ পর হত্যা

ভ্রাম্যমাণ আদালত কতৃক জরিমানা পূর্বক বন্ধ ঘোষণার পরেও ইট প্রস্তুত ও পোড়ানো অব্যাহত॥

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা অপ্রকাশিত থাকা রাষ্ট্রীয় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

অমৃত লাল দে মহাবিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও সাহিত্য-সংস্কৃতি সপ্তাহের সমাপনী

‘গুরুত্বপূর্ণ’ ম্যাচে শুক্রবার আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

বরিশালে ভ্রাম্যমান আদালতের আকস্মিক অভিযানে, ০১টি কোচিং সেন্টারকে জরিমানা