মঙ্গলবার , ৩০ মে ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

উপকূল অতিক্রম করেছে ‘মোরা’, নামল মহাবিপদ সংকেত

প্রতিবেদক
alltimeBDnews24
মে ৩০, ২০১৭ ১১:৫৮ অপরাহ্ণ

উপকূল অতিক্রম করেছে তীব্র ঘূর্ণিঝড় ‘মোরা’। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোতে জারি করা ১০ ও ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ফেলা হয়েছে। সেখানে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার দুপুরে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার ও খেপুপাড়া রাডার পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে, উপকূল অতিক্রমরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোরা’ উত্তর দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্রগ্রাম উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে।

এটি বর্তমানে স্থল গভীর নিম্নচাপ আকারে রাঙ্গামাটি ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, গভীর নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থেকে পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া বিভাগ।

 

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইরানকে নিয়ে পুতিনের কাছে নালিশ দিল ইসরায়েল!

‘ঘাতকদের সহযোগী বিদেশী আইনজীবীকে ভাড়া করেছে বিএনপি’

বরিশালের সন্তান শামীম যেভাবে হলেন মোশাররফ করিম

সু-শাসন বাস্তবায়ন করা গেলে সমাজ থেকে দূর্নীতি উঠে যাবে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান

এক যুগ পেরিয়ে প্রাণের বরিশাল বিশ্ববিদ্যালয়ঃ স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অন্যতম সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হোক ববি

বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশালে ছাত্রলীগ নেতার মায়ের রুহের মাগফেরাত কামনা দোয়া মোনাজাত অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় মুক্তিযোদ্ধা মুনসুর আলীর পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন

অন্তর্বর্তী সরকারে বীরপ্রতীক, কে ফারুক ই আজম

নদী ভাঙন রোধে ২২শ’ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী