বুধবার , ১৮ জানুয়ারি ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বিকালের নাস্তায় চিকেন কাটলেট।।

প্রতিবেদক
alltimeBDnews24
জানুয়ারি ১৮, ২০১৭ ১২:৫৪ পূর্বাহ্ণ

বিকালে সব সময়ই একই রকম নাস্তা ভালো লাগে না। আবার প্রতিদিন নতুন নতুন কী আইটেম বানাবো তা নিয়েও চিন্তার শেষ নেই রাধুনীদের।

এ কারণে বিকালের নাস্তায় নতুনত্ব আনতে রাখতে পারেন চিকেন কাটলেট। এটি বানানো বেশ সহজ। এছাড়া সব উপকরণ আপনার ঘরেই আছে।

জেনে নিন কিভাবে বানাবেন চিকেন কাটলেট—

উপকরণ

১. হাড়ছাড়া মুরগির বুকের মাংস চার টুকরা,

২. ময়দা আধা কাপ,

৩. ডিম দুটি,

৪. বিস্কুটের গুঁড়া দুই কাপ,

৫. গোলামরিচের গুঁড়া সামান্য,

৬. সরিষা বাটা দুই চা চামচ,

৭. রসুন বাটা এক চা চামচ,

৮. তেল ভাজার জন্য ও

৯. লবণ স্বাদমতো।

প্রণালি

প্রথমে একটি প্যানে তেল দিয়ে তাতে মুরগির মাংস দিন। সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ১০ মিনিট ভেজে প্লেটে তুলে রাখুন। এবার একটি বাটিতে ময়দা, লবণ, গোলমরিচের গুঁড়া ও রসুন বাটা মিশিয়ে নিন।

অন্য একটি বাটিতে সরিষা বাটার মধ্যে ডিম ভালো করে বিট করে নিন। আরেকটি বাটিতে বিস্কুটের গুঁড়া রাখুন। এখন ভাজা মুরগির মাংসগুলোতে প্রথমে ময়দার মিশ্রণ লাগিয়ে এরপর ডিমের মিশ্রণে চুবিয়ে সবশেষে বিস্কুটের গুঁড়া লাগান। এভাবে ট্রেতে সাজিয়ে এক ঘণ্টার মতো ফ্রিজে রেখে দিন।

এবার একটি প্যানে তেল গরম করে মুরগির মাংসগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে তিন মিনিট ভাজুন। বাদামি হয়ে গেলে প্লেটে তুলে টিস্যু দিয়ে চেপে অতিরিক্ত তেল বের করে ফেলুন।

এবার টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু চিকেন কাটলেট।

(Visited ৪৮ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম যেসব বিধ্বংসী যুদ্ধবিমান!

বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু

শহীদ মিনারে কাজী আরিফের মরদেহে শ্রদ্ধা

শেরেবাংলা নগরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

নলছিটিতে র‌্যাবের অভিযানে ছয় লক্ষাধিক টাকা জরিমানা একজনের কারাদন্ড

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব দেশকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান

হিরো আলমের সঙ্গে সাবিলা নূর, নায়লা নাঈম

সতীর্থের শরীরে ডোপ, পদক হারাচ্ছেন বোল্ট।।

বরিশাল নগরীর থ্রি হুইলারগুলোতে ডানপাশ থেকে যাত্রী ওঠানামা বন্ধে: বিএমপি পুলিশের কার্যক্রম শুরু

উল্টোপথে বিচারপতির গাড়িতে চাপা মোটরসাইকেল আরোহী